কবে থেকে স্যালারি ঢুকবে এই মর্মে DI অফিস ও বিকাশ ভবনে ডেপুটেশন দিল শিক্ষক ও অশিক্ষক কর্মীরা

শুভকল্যাণ বিশ্বাস,বারাসাত- আজ বিকাশ ভবন ও বারাসাত DI অফিসে সুপ্রিম কোর্টের অনুমতি ক্রমে  শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পুনরায়  স্যালারি চালুর দাবিতে ডেপুটেশন দিল কয়েকশ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।
তাদের দাবী স্কুলের স্যালারি পোর্টালে অবিলম্বে নাম ঢুকিয়ে এই মাস থেকে স্যালারি চালু করতে হবে। যেখান সুপ্রিম কোর্ট তাঁদের আপাতত স্কুলে যেতে বলেছে। সেক্ষেত্রে তাদের স্যালারি প্রাপ।
ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিল এই তিন মাসের মাইনে পায়নি গ্রুপ D কর্মীরা। গ্রুপ C ও ক্লাস
(ix) ও (x) দুই মাসের মাইনে পায়নি।

DI এর কাছে লিখিত আবেদন জানানোর পরে DI আশ্বাস দিয়ে বলেন, আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে চিঠি পেয়েছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Comments