বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে রানী রাসমণি রোডে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ সমাবেশ.
দেবলীনা শাঁখারী, মোটিভেটর নিউস, কোলকাতা - আজ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বিক্ষোভ সমাবেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে রানী রাসমণি রোড এর ধর্ম তলায়. পঞ্চমীর দিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ.
বাংলাদেশি জিহাদী মৌলবাদী শক্তি হিন্দুদের তীর্থস্থান, উপসনা স্থান, ইসকন মন্দির, রামকৃষ্ণ মঠ, অস্থায়ী পূজা মন্ডপ কোন কিছুতেই ছাড় দেয়নি জেহাদী শক্তি মৌলবাদীরা.
বিগত দুমাস ধরে প্রি প্ল্যান করে জামাত ইসলামের মৌলবীরা হিন্দুদের তীর্থস্থান গুলি ধ্বংসের নীল নকশা তৈরি করেছিল.
নোয়াখালীর এই পূজা মন্ডপ কে কেন্দ্র করে বাংলাদেশে অগ্নিগর্ভ হয়ে ওঠে. বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে থাকে প্রায় প্রত্যেক দিন ধরে আজ পর্যন্ত.
বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা বলেন,হিন্দুদের বাড়িঘর লুটপাট করে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিচ্ছে. হিন্দু মা বোনদের ধর্ষণ করে খুন করা হচ্ছে.
তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করতে আমরা বাধ্য হয়েছি এই করোনা মহামারীর সময়.
Comments
Post a Comment